shopner bd
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩২
×

পাক সফরে আজ ঢাকা ছাড়বে  টাইগাররা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৬

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে প্রথমটিতে অংশ নিতে আজ মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচটি। এই টেস্টের আগে ১০ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। নয়টিতেই হারে বাংলাদেশ। আর একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের মতো প্রথম টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে, আগামী ৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত  রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পাকিস্তান সুপার লিগ আয়োজনে করবে পিসিবি। পিএসএল শেষ হওয়ার পর ওয়ানডে ম্যাচ খেলতে এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৫-৯ এপ্রিল করাচিতে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামবেন মুমিনুল হকরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।